শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘খোকার লাশ দেশে আনতে প্রতিবন্ধকতা থাকবে না’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।

বিষয়টি নিশ্চিত করে সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিট ও বাংলাদেশ সময় দুপুর ১:৫০ মিনিটে নিউইয়র্ক শহরে ইন্তেকাল করেছেন।

পাসপোর্ট না থাকায় সাদেক হোসেন খোকার লাশ ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে ফেরত আনা হবে। পাসপোর্ট না থাকায় গুরুতর অসুস্থ হওয়ার পরেই খোকার দেশে ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। এসময় বিএনপির পক্ষ থেকে ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে খোকার পাসপোর্ট ইস্যুর আবেদন জানানো হয়।

‍এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাংলাদেশ সরকার সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, সাদেক হোসেন খোকা তাঁর স্ত্রীসহ ‘ট্রাভেল পারমিট’ নিয়ে দেশে ফিরতে পারবেন। ট্রাভেল পারমিটের জন্য আবেদন করা হলে বাংলাদেশ মিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০