বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কমলনগরে শিক্ষক সমিতির ‘পাতানো’ নির্বাচন : পুনঃতফসিলের দাবি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোটার তালিকায় অনিয়ম, মনোনয়নপত্র বিতরণ, জমা ও প্রত্যাহারের তারিখ গোপন রেখে ‘পাতানো নির্বাচন’ করার অভিযোগ উঠেছে।

এ নির্বাচন বন্ধ করে পুনঃতফসিলের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন শিক্ষকদের একাংশ। ইউএনও বিষয়টি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।

রোববার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষকদের একাংশ জানায়, শিক্ষক সমিতির গঠনতন্ত্র অমান্য করে; প্রভাবশালী কয়েকজন প্রধান শিক্ষক গোপনে অবৈধভাবে নির্বাচন কমিশন গঠন করেন। ওই কমিশন শিক্ষাপ্রতিষ্ঠানে বিধিঅনুযায়ী নিয়োগ প্রাপ্ত হয়নি এমন শিক্ষককে (গেস্ট টিচার) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন। ওই ভোটার তালিকায় একজন মাঝির নামও রয়েছে। এছাড়া প্রভাবশালী শিক্ষকদের যোগসাজশে ওই নির্বাচন কমিশন মনোনয়নপত্র জমা, গ্রহণ ও প্রত্যাহারের তারিখ গোপন রেখে বেশকিছু পদ-পদবী নিজেদের মধ্যে ভাগ করে নেন।

হাজিরহাট মিল্লাত একাডেমী সহকারী শিক্ষক মাইন উদ্দিন হিরণ বলেন, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন তফসিলের বিষয়ে সহকারী শিক্ষকরা কিছুই জানেন না। অনিয়মের মধ্যদিয়ে নির্বাচন কার্যক্রম চলছে। এভাবে নির্বাচন সম্পন্ন হলে গ্রহণযোগ্য হবেনা। এমন পরিস্থিতিতে পাতানো নির্বাচন বন্ধ করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানাই।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক একেএম ইকবাল হোসেন জানান, নিয়মানুযায়ী পূর্বের কমিটির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা কথা। কিন্তু তা না করে কয়েকজন প্রধান শিক্ষক মিলে একটি কমিশন গঠন করেন। এ ঘটনায় শিক্ষকদের একাংশে অসন্তোষ দেখা দিয়েছে। এছাড়া ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করব। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিবেন।

প্রসঙ্গত, কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদসহ ৭ পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় ৭ শিক্ষক জয়ী হন; সভাপতিসহ ৬ পদে আগামী ১২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০