সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জাবিতে গ্রাফিতির মাধ্যমে আন্দোলনকারীদের নীরব প্রতিবাদ

ক্যাম্পাস প্রতিবেদক, জাবি :

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এবার দেয়ালে গ্রাফিতি এঁকে ‘দুর্নীতি’ ও উপাচার্যের ‘স্বেচ্ছাচারিতার’ অভিনব প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের মুরাদ চত্বর সংলগ্ন দেয়ালে এই গ্রাফিতি আঁকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলছেন, এই গ্রাফিতি চলমান আন্দোলনেরই অংশ। এর মাধ্যমে বর্তমান উপাচার্যের ‘স্বৈরাচারী কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়মের’ চিত্র ফুটে উঠেছে। নীরব এই গ্রাফিতির মাধ্যমে সরব প্রতিবাদ জানানো হচ্ছে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে ১৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পে দূর্নীতির অভিযোগে প্রায় তিন মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

এনএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930