বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মিথিলা-ফাহমির গোপন ছবি, তারকাদের ক্ষোভ!

বিনোদন প্রতিবেদক :

তারকাদের স্ক্যান্ডাল নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ অনেক বেশি। ভালো অভিনয় কিংবা ভালো কোনো কাজ করলে ভক্তরা যেমন ভালোবাসা দিয়ে তারকাদের ভরিয়ে দেন তেমনি তাদের কোনো অনাকাঙ্ক্ষিত দিক সামনে আসলে মন খারাপও হয়। প্রিয় তারকার কোনো অনৈতিক ছবি-ভিডিও সামনে আসলে ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা।

তেমনই দেশের কোটি কোটি দর্শকের কাছে প্রিয় জুটি ছিলেন তাহসান-মিথিলা। মানুষ প্রচণ্ড ভালোবাসতেন তাদেরকে। কোনো এক অজানা কারণে যখন তাদের সংসার ভেঙে গেল তখন তাদের অনেক ভক্তদেরও মন ভেঙেছে। আদর্শ এক জুটি হিসেবেই মিডিয়া জগতে প্রতিষ্ঠা পেয়েছিলেন তারা।

এদিকে সংসার ভেঙে যাওয়ার পরও এখনো আদর্শ জুটি তাহসান-মিথিলার কেউই এর কারণ জানাননি। এরপর অনেক দিন পেরিয়েছে। মিথিলাকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক ও অভিনেতা জন কবিরের সঙ্গে মিথিলার প্রেমের খবর সামনে আসে। এরপর সে গুঞ্জনের রঙ ফিকে না হতেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ কিছু ছবি সামনে আসে। অবশ্য মাঝে সংসার ভাঙার কারণ হিসেবে পরিচালক ফাহমির নামও শোনা যায়।

তবে শোনা কথাতো আর সবসময় সত্য হয় না, তাই মিথিলার বহু ঘটনা শুনতে শুনতে ফের হারিয়ে গেছে ভক্তদের কাছ থেকে। এদিকে গতকাল (৪ নভেম্বর) ভাইরাল হয়েছে মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির আপত্তিকর কিছু ছবি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ফের জেগে উঠেছেন ভক্তকুল। এই নিয়ে উত্তাল এখন ফেসবুক। অনেকেই এই ছবিগুলো শেয়ার করছেন। বাজে কমেন্টসও করছেন।

তবে ঠিক এই সময় অনেক তারকারাও দাঁড়িয়েছেন মিথিলা-ফাহমির পাশে। নানা সচেতনতামূলক স্ট্যাটাসও দিচ্ছেন কেউ কেউ।

তারকাদের স্ট্যাটাস

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘অন্যের কিছু (তা যতই খারাপ হোক) যখন আপনি শেয়ার করছেন তখন আপনিও খুব ভালো কিছু করছেন না ।

অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘যে যে তার নিজের ওয়ালে অন্যের পার্সনাল এবং নেগেটিভ নিউজ শেয়ার করবে আমি তাদের ব্লগ করবো।

নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘যে দেশে ভালোবাসা খারাপ হস্তমৈথুনে পুরুষত্ব। সে দেশে সাংবাদিকতা খুব স্বাভাবিক বিচারে এরকম হবে। বি স্ট্রং।

মাকসুদা আক্তার প্রিয়তি লিখেছেন, ‘ভালোবেসে প্রেমিককে চুমু খেয়েছি, প্রেমিকের বুকে মাথা রেখে প্রাণ জুড়িয়েছি, তাতে কার বাপের কি, মায়ের কি বা চৌদ্দগুষ্ঠির কি? কেউ পাবলিক ফিগার বা জনপ্রিয় হলে তার ব্যক্তিগত মুহূর্তগুলো বা ভালোবাসার অধিকার কি উধাও হয়ে যেতে হবে? উনাকে আপনাদের কাস্টোমাইজড অনুযায়ী ফাঙ্কসোনাল অমানব রোবট হয়ে যেতে হবে? যেনো আপনারা সবাই ধোয়া তুলশী পাতা! আদরে, ভালোবাসায় আবৃষ্ঠ থাকতে সবাই চায়, সবাই ভালোবাসে। বোঝা গেলো? বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে?’

তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ লিখেছেন, ফেসবুকে কিছু শেয়ার করার আগে যৌন হয়রানি ও সাইবার আইন সম্পর্কে সতর্ক হোন। দয়া করে এটা মাথায় রাখুন যে, বিষয়টি আপনার বাবা-মা ও শিশুদের উপর কেমন প্রভাব ফেলবে। আপনার পরিবারেও এমন ঘটনা ঘটতে পারে। কারো ব্যক্তিগত ছবি চুরি করা ও ছড়িয়ে দেওয়া অপরাধ এবং মর্যাদাহানিকর। দুজন অ্যাডাল্ট ছেলে-মেয়ে কী করবে সেটা আমাদের বিষয় না। প্লিজ এই ধরণের হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলুন।

নির্মাতা রেওনায় রনি তার ফেসবুকে লিখেছেন,কেউ তার ব্যক্তিগত সম্পর্ক কিভাবে ডিজাইন করবে সেটা একান্তই একজন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের ইচ্ছা অনিচ্ছা,ভালবাসার একান্ত অনুভূতির বিষয়। সম্পর্কে জড়ানো প্রাপ্ত বয়স্ক কারো বেড রুমে ঢুকে যেমন তাদের ভালবাসাবাসি কেমন হবে সেই নির্দেশনা দিতে পারেন না,সেই একই রকম ভাবে কারো ব্যক্তিগত ইনবক্স/ডিভাইসের তথ্য/ছবি ভালো নাকি খারাপ তা জনসম্মুখে প্রকাশ করতে পারেন না। ঘৃণিত কাজ তারা করছে যারা সাইবার ক্রাইমের মাধ্যমে সেটা স্যোসাল মিডিয়ায় প্রকাশ করেছে, আশা করি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। অতীত অথবা বর্তমান সকল সম্পর্কের সৌন্দর্য্য অটুট থাকুক।

নির্মাতা শিহাব শাহীন তার ফেসবুকে লিখেছেন,কারো ব্যাক্তিগত এ্যাকাউন্ট হ্যাক করে ব্যাক্তিগত কিছু (যা অবশ্যই অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করে না) অসৎ উদ্দেশ্যে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া সাইবার ক্রাইম। আমার বন্ধু তালিকার কেউ দয়া করে এই ধরনের অপরাধের সহযোগী হবেন না। অপরাধীর সাথে সম্পর্ক রাখা কারও পক্ষেই সম্ভব না।

মডেল-অভিনেত্রী কাজল সুবর্ণ লিখেন, ‘মেয়েটার একটা বাচ্চা আছে। সে কারো মা। সে কারো সন্তান। কারো বোন। কেউ তো আর ইচ্ছে করে এমন কিছু করে না। আপনারা কি তাকে বাঁচতে দিবেন না? একই ভুল যদি আপনার পরিবারের কেউ করে? তখন কি তাকেও এইভাবে ভাইরাল করবেন?’

লাক্স তারকা তানিন তানিহা বলেন, ‘এত এত ঝামেলা হচ্ছে বাংলাদেশে, আর মানুষ এমন ফালতু একটা বিষয় নিয়ে পড়ে আছে। ওদের ভালোবাসা ওরা যা মন চায় করুক। আইডি হ্যাক হয়েছে এজন্য ছবিগুলো দিয়ে মজা নেওয়ার কি আছে। আপনার কি কখনো এমন কোনো কিছু করেন নাই? আপনাদের জীবনে এমন কোনো সিচুয়েশন আসে নাই। এমন যদি আপনাদের সাথে হতো? লজ্জা লজ্জা! নিজেকে নিয়ে ভাবেন। আমার তো লজ্জা লাগছে আমার কাছের ভাইগুলোও এমন মজা নিচ্ছে। প্লিজ এগুলো বন্ধ করেন।

এছাড়াও এমন অনেক তারকাও আছেন, যারা নিউজ প্রকাশ করায় গণমাধ্যমকেও আক্রমণ করে কথা বলেছেন। তারকাদের সমালোচিত বিষয় কেমন করে সামনে আসে! গোপন বিষয় কেনো গোপন থাকে না এমনটা বলেও অনেকে ক্ষোভ ঝেড়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১