সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে শিশুধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতিতে সাড়ে ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ ঘটনার মামলায় মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

বুধবার (০৬ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সিরাজ উদ দৌলা কুতুবী এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোর রাতে রামগতি উপজেলার শ্যামল গ্রামে ঘুমন্ত শিশুকে ধর্ষণ করে একই গ্রামের মো. সেলিমের ছেলে মো. বেলাল। পরে ভিকটিম শিশুর পরিবারের পক্ষ থেকে রামগতি থানায় বেলালকে অভিযুক্ত করে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ শুনানী শেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণীত হওয়ায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশের রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930