সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘বুলবুল’ এখন প্রবল ঘূর্ণিঝড়, নোঙর করার নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘বুলবুল’। এর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাতে পটুয়াখালীতে বৃষ্টিপাত শুরু হয়।

এদিকে শুক্রবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব মোকাবিলা ও সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম জানান, শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, সরকারের উচ্চমহলের নির্দেশনা বাস্তবায়ন ও স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলা ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হবে এবং সেগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নে কাজ করবে জেলা প্রশাসন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে তীরে নোঙর করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরো শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930