সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
জাহ্নবী কাপুর

শ্রীদেবীর মেয়ের গোপন সহযোগিতা ভাইরাল

বিনোদন ডেস্ক :

গেল বুধবার মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় এক পথশিশু জাহ্নবীর গা ঘেঁষে দাঁড়িয়ে। এরপর জাহ্নবী তাকে ডেকে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে থেকে একটি বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দেন। ওই সময় পাপারাৎজিকে ছবি তুলতে না করেন শ্রীদেবী-কন্যা।

পথশিশুদের সাহায্যের সময় দয়া করে ক্যামেরা বন্ধ করুন। কোনও শিশুকে সাহায্যের সময় এভাবে ক্যামেরার ফ্ল্যাশে তার ছবি উঠে আসা বিষয়টি ভালো লাগে না। পাপারাৎজিকে বিষয়টি বুঝান জাহ্নবী।

তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পথ শিশুদের সাহায্য করছেন জাহ্নবী, এমন ভিডিও প্রকাশ্যে এসেছে। কখনও নিজের কাছে টাকা না থাকায়, গাড়ি চালকের কাছ থেকে টাকা নিয়ে এক শিশুর হাতে ধরিয়ে দেন।

আবার কখনও বিস্কুট দিয়ে শিশুদের সাহায্য করতে দেখা যায় ধড়ক খ্যাত অভিনেত্রীকে।জাহ্নবী কাপুরের ওই ভিডিও বার বার প্রকাশ্যে আসায় বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। কেউবা বলছেন, যেমন মা তেমনই মেয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930