সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে হিফজ মাদরাসায় সবক ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষ্মীপুর শাখায় শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত ৮ নভেম্বর শুক্রবার শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, রায়পুর কামিল এম.এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নিজাম উদ্দীন, মান্দারী বড় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষ্মীপুর শাখায় পরিচালক মো. ইকরামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. মহিউদ্দিন।

বক্তারা তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের যুগপোযুগি সিদ্ধান্তের কারণে লক্ষ্মীপুরে এ রকম একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। লক্ষ্মীপুরের অভিভাবকরা যদি তাদের সন্তানকে ভাল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে চায় তাহলে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসাকে বেছে নিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930