সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগতিতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনি রানী দাস (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে চরগাজী ইউনিয়নের অভিনাশ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনায় মনি রানী দাস কাপড় শুকাতে দিতে গেলে ঝুলে থাকা বিদ্যুতের তার বেখেয়ালীভাবে লেগে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন আরো ৩ জন। আহতরা বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মনি রানী দাস চরগাজী ইউনিয়নের ২নং ওয়ার্ডের অভিনাশ দাসের বাড়ির বাসিন্দা ললিত মোহনের স্ত্রী। চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930