সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেয়া শিশুর নাম ‘বুলবুলি’

এক্সক্লুসিভ ডেস্ক :

নাম তার বুলবুলি আক্তার বন্যা। উপকূলের কলাপাড়া উপজেলার মানুষ যখন নিজ নিজ জানমাল রক্ষায় ব্যস্ত, তখন তার জন্ম। শনিবার (৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে পৃথিবীতে তার আগমন। ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে বুলবুলি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোল জুড়ে এসেছে ফুটফুটে এ কন্যা সন্তান। মা ও নবজাতক ভালো আছে। তারা কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকার এক প্রধান শিক্ষকের বাড়িতে আশ্রয়ে আছেন।

নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমি খবর পাই নীলগঞ্জ আবাসনে এক মা কন্যা সন্তান প্রসব করেছে। এ খবর পেয়েই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি গরিব পরিবার। আবাসনের ভাঙা ঘর। নেই তেমন সুব্যবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরও নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।

নাম রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’এ উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সে কারণে ঝড়ের সঙ্গে মিল রেখে ওর মায়ের সঙ্গে আলাপ করে নামটি রাখি।

বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক।

আবুল কালামের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লাইগ্যা সবাই দোয়া করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031