সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাবরি মসজিদের রায় নিয়ে মন্তব্য : তোপের মুখে তসলিমা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বাবরি মসজিদ মামলার রায় নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। রায় ঘোষণার পর শনিবারই নিজের টুইটার হ্যান্ডেলে এক টুইট করেন তসলিমা নাসরিন। মূলত সেখানেই তোপের মুখে পড়েন তিনি।

টুইটে তসলিমা লিখেন, আমি বিচারপতি হলে অযোধ্যার ২.৭৭ একর জমি সরকারকে আধুনিক বিজ্ঞান স্কুল বানানোর নির্দেশ দিতাম। যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে পড়তো। আর ৫ একর জমি আধুনিক হাসপাতাল নির্মাণের নির্দেশ দিতাম সরকারকে, যেখানে রোগীরা বিনামূল্যে সেবা পেতো।

তসলিমার ওই পোস্টের পরই ভারতের ডানপন্থীরা তার ব্যাপক সমালোচনা শুরু করে।

তসলিমার পোস্টের কড়া সমালোচনা করে শেফালি বৈদ্য নামের একজন লেখিকা বলেন, আপনি ভারতে শরণার্থী হয়ে হিন্দুদের কাছে জীবন ভিক্ষা চান আর আপনি প্রতিটা ঘটনার সমালোচনা করেন। বাংলাদেশে ফিরে গিয়ে সেখানে স্কুল বানান। আপনার নিরক্ষর লোকদের তা দরকার।

আরেকজন ভারতীয় লেখক ও অ্যাক্টিভিস্ট অনুরাগ সাক্সেনা লিখেছেন, ম্যাডাম আপনি আমাদের দেশে একজন শরণার্থী। আমাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, অনধিকারচর্চা নয়।

লেখক ও কলামিস্ট সঞ্জয় দীক্ষিত লিখেছেন, ভগবান রামের প্রতি কৃতজ্ঞ থাকুন যে এতকিছুর পরও হিন্দুরা আপনাকে সহ্য করে আছে। আপনি নিজের দেশেই বেশি কিছু বলার কারণে টিকতে পারেননি। আপনি একজন অকৃতজ্ঞ অতিথি।

মেঘালয়ের গভর্নর তথাগত রায় লিখেছেন, প্রিয় তসলিমা নাসরিন শত্রু তৈরি করবেন না। ভারতকেও নাস্তিক করার চেষ্টা করবেন না। আপনি ১০ হাজার বছরেও সাফল্য পাবেন না। স্বামী বিবেকানন্দ যা বলেছিলেন, তা নিয়ে ভাবুন। ভারতীয়রা ধর্মের প্রাইজমে সব কিছু দেখে, আপনি কখনই এটি পরিবর্তন করতে পারবেন না।

প্রসঙ্গত, ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতত্বাধীন বেঞ্চ শনিবার অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে একটি হিন্দু মন্দির বানানোর পক্ষেই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আর মুসলমানদের মসজিদের জন্য ৫ একর জমি দেয়ার নির্দেশও দেয়া হয় রায়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930