সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রধানমন্ত্রীকে কটুক্তি : জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ক্যাম্পাস প্রতিবেদক, জাবি :

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘ব্যাঙ্গাত্মক’ পোস্ট দেয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আই আই টি) এর ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মুমিতুল মিম্মার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলাটি দায়ের করেন। এ সময়  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহাদাৎ হোসেন খান বলেন-  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে  নিয়ে বাজে মন্তব্য করার কারণে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে  মামলাটি দায়ের করি। এতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করাসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো ও সহযোগীতার অপরাধে মামলাটি দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুটক্তি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়ে উস্কানিমুলক বিভিন্ন পোষ্ট দেয়ার অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের হয়েছে।

এনএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930