সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘বুলবুলের আঘাতে ২৬৩ কোটি ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি’

আকাশবার্তা ডেস্ক :

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ২৬৩ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ফসলের ক্ষয়ক্ষতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত ভথ্য মােতাবেক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৪ ২২ হাজার ৮শ ৩৬ হেক্টর (মােট আক্রান্ত জমির ৮%)। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২ হাজার ২শ ১২ মে. টন। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও ২শত ৬৩ কোটি ৫ লক্ষ টাকা। মােট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫০ হাজার ৫ শ ০৩ জন।

তিনি বলেন, গত ৮ থেকে ১০ নভেম্বর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দেশের উপকূলীয় দক্ষিণাঞ্চলের জেলা সমূহের উপর আঘাত হেনেছে। ঝড়ের আঘাতের ফলে উপকূলীয় ও পার্শ্ববর্তী ১৬টি জেলার ১০৩টি উপজেলায় এ ঝড়ের প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রাথমিক ভাবে ১৬টি জেলায় রােপা আমন, শীতকালীন শাক সজি, সরিষা, খেসারি, মসুর ও পান ফসলের আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তিনি জানান, বুলবুলের প্রভাবে আক্রান্ত জেলাগগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভােলা, পটুয়াখালী, বরগুনা, পিরােজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নােয়াখালী, ফেনী ও লক্ষীপুর।

ঘূর্ণিঝড়ে রােপা আমন, শীতকালীন সজি, সরিষা, খেসারি, মসুর ও পান ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত ফসল সমূহের আবাদকৃত জমির পরিমাণ ও ২০ লাখ ৮৩ হাজার ৮ শত ৬৮ হেক্টর। আক্রান্ত ফসলি জমির পরিমাণ ২ লক্ষ ৮৯ হাজার ০০৬ হেক্টর (মােট আবাদকৃত জমির ১৪%)।

তিনি জানান, রােপা আমন ২ লাখ ৩৩ হাজার ৫ শত ৭৪ হেক্টর, শীতকালীন সজি ৪ ১৬ হাজার ৮ শত ৮৪ হেক্টরসরিষা, ১ হাজার ৪ শত ৭৬ হেক্টর ৩১ হাজার ৮৮ হেক্টর, মসুর ১ শত ৯৫ হেক্টর, পান ২ হাজার ৬ শত ৬৩ হেক্টর ও অন্যান্য ৩ হাজার ১ শত ২৬ হেক্টর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930