মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ৯৫০ পিস ইয়াবাসহ পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য আইনে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে সোমবার দিবাগত রাতে জেলা শহরের বাঞ্চানগর ও চন্দ্রগঞ্জ বাজার থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- পৌরশহরের বাসিন্দা মোহাম্মদ রাজন (৩২) ও মোহন (২৬), চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ জহির (৩৫) ও বেগমগঞ্জ উপজেলাধীন মহেশপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ আলাউদ্দিন (২৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পৌরশহরের বাঞ্চানগর এলাকা থেকে ৯শ’ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাজন (৩২) ও মোহনকে (২৬) গ্রেপ্তার করেন। অন্যদিকে চন্দ্রগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আফজাল সড়কের মোড় থেকে মোঃ জহিরকে ২২ পিস ইয়াবাসহ এবং বাজারের শ্রমিক হোটেলের সামনে থেকে মোঃ আলাউদ্দিনকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজীব আলী ও চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০