শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন
নিহত শিশু ছোয়া মনি।

মর্গে ছোট্ট শিশুর লাশ, ঢাকা মেডিকেলে বাবা-মা!

আকাশবার্তা ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশিতা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষের নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে ছিলেন ফুটফুটে একশিশু। যার নাম ছোয়া মনি (৩)।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পড়ে আছে তার নিথর দেহটি।

এদিকে ছোঁয়ার পরিচয় জানতে প্রথমে বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। কারণ তার পাশে ছিল না শিশুটির বাবা মা ও পরিবারের কেউই।

অবশ্য পরে জানা যায়, ছোয়া মনির বাবার নাম সোহেল মিয়া, মা নাজমা বেগম। তারাও ব্রাহ্মণবাড়িয়ার কসবার ট্রেন দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনার পর অন্যদের মতো তাদের তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা।

এদিকে মর্গে নেয়ার পর চিকিৎসকরা ছোঁয়া মনিকে মৃত ঘোষণা করেন। আর ছোয়ার বাবা-মার অবস্থা খারাপ হতে দুজনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছোয়ার পরিবারের আকুতি, তারা যেন লাশটি ময়নাতদন্ত ছাড়াই বাড়ি নিয়ে যেতে পারেন। এই মর্মে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্রও জমা দিয়েছেন পরিবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০