সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কুয়েতের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদের কাছে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।  কুয়েতের সংবাদ সংস্থা কুনা এ বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার কুয়েতের সংসদ সদস্যরা ক্ষমতাসীন আল সাবাহ পরিবারের সিনিয়র সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল সাবাহের বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য একটি প্রস্তাব উত্থাপন করার পরেই এই পদত্যাগপত্র জমা দেয়ার ঘটনা ঘটলো।শেখ খালিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন সংসদ সদস্যরা। কিন্তু তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।

এর আগে দেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে হওয়া বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি কারণে শুক্রবার দেশটির গণপূর্তমন্ত্রী পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন আমির পদত্যাগ পত্র জমা নেয়ার পরেই, নতুন মন্ত্রীসভা গঠনের জন্য আহ্বান জানাবেন তিনি।

দেশটির প্রধানমন্ত্রীকে ক্ষমতাসীন আমির নিযুক্ত করেন। আর অন্য পদগুলো দেশটির শাসক পরিবারের সদস্যদের দখলে।তেল নির্ভর দেশটি মধ্যপ্রাচ্যে মার্কিন  যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ এবং ওপেকের সদস্য। মধ্যপ্রাচ্যে দেশটিতে সর্বাধিক উন্মুক্ত রাজনৈতিক ব্যবস্থা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930