মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দর্শক‌দের ভা‌লোবাসায় ভরা‌লেন জ‌র্জিয়ার লোকশিল্পীরা

বিনোদন ডেস্ক :

‌লোকগা‌নের সু‌রে হৃদয় জুড়া‌তে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক‌ ফে‌স্ট’ এ ছু‌টে এ‌সে‌ছেন সংগীত‌প্রেমীরা। দেশ বি‌দে‌শের মা‌টির গা‌নের সু‌রে মন ভেজা‌চ্ছেন তারা।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে পঞ্চম আসরের পর্দা উঠলো আজ ১৪ নভেম্বর। বৃহস্প‌তিবার সন্ধ্যা ৭টা ১৫ মি‌নি‌টে উৎসবের শুরু হয় প্রেমা ও ভাবনা নৃত্যদলের পরিবেশনা দিয়ে।

উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

নৃত্যের পর ম‌ঞ্চে লোকসংগীতের পরিবেশনা নিয়ে আসে জর্জিয়া লোকসংগীতের দল শেভেনেবুরেবি। ম‌ঞ্চে হা‌জির হ‌য়ে এই দ‌লের প্রধান বাংলায় কথা ব‌লে চম‌কে দি‌লেন দর্শক‌দের। বল‌লেন, ‘স্বাগতম ঢাকা। তোমরা কেমন আ‌ছো? আমরা তোমা‌দের ভা‌লোবা‌সি।’

এরপর গান গাই‌তে শুরু কর‌লেন তারা। অনেকেই তাদের গা‌নের কথা না বুঝ‌লেও তা‌দের গা‌নের সু‌রের মাধুরী‌তে ভে‌সে‌ছেন আর্মি স্টেডিয়াম ভরা দর্শক। একে একে জর্জিয়ার বিখ্যাত লোকসংগীত গেয়ে শোনায় দলটি, সাথে মঞ্চ পারফর্মেনস তো ছিলোই।

গা‌নের দল শেভেনেবুরেবি’র যাত্রা শুরু হয় ২০০১ সালে। নানা ধরনের লোকযন্ত্র বাজিয়ে ভিন্নধর্মী সংগীতায়োজন করে তারা জনপ্রিয়তা পায়। গাওয়ার পাশাপাশি জর্জিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করে দলটি জর্জিয়ান লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে অবদান রাখছে। এশিয়া-ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় কনসার্টেও গান করেছে তারা।

এরপর বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ভাণ্ডার নিয়ে হাজির হবেন জনপ্রিয় গায়ক শাহ আলম সরকার।

লােকগান দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লােকসংগীতের উৎসব।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লােকশিল্পী ও কলাকুশলীরা সংগীত পরিবেশনে অংশ নেবেন। ১৪ নভেম্বর থেকে উৎসব চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলা এই উৎসবে দর্শকরা উপভােগ করবেন দেশ বিদেশের সেরা লােকসংগীতশিল্পীদের গান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০