সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ৩১৪ পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ

নিজস্ব প্রতিবেদক :

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে নতুন মিটার সংযোগের মাধ্যমে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে ৩১৪ পরিবার। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির, লক্ষ্মীপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোরশেদ আলম ও আওয়ামী লীগ নেতা হোসেন আহমেদ প্রমূখ।

পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলার গন্ধব্যপুর গ্রামের ৮.২ কিলোমিটার এলাকা বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এতে ২০টি ট্রান্সফরমারের মাধ্যমে ৪৪৭ পরিবারের জন্য বিদ্যুৎ সংযোগ সৃষ্টি করা হয়। এরমধ্যে বিদ্যুৎ সংযোগ নিয়েছে ৩১৪ পরিবার। নতুন এ সংযোগগুলোর মাধ্যমে এলাকাটি শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

এসময় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। লক্ষ্মীপুরেও এই কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। মুজিববর্ষের আগেই লক্ষ্মীপুরকে শতভাগ বিদু্যুতায়ন জেলা হিসেবে ঘোষণা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930