সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কমলনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ১২টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, যাত্রীবাহী বাসটি রামগতি থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীতদিক থেকে আসা একটি লেগুনাকে সাইড দিতে গেয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে স্থানীয়রা আহত ২৫ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগতি থেকে ছেড়ে আসা মিশু পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০২৯৯) বাসটি বিপরীতদিক থেকে আসা লেগুনাকে সাইড দিতে যায়। এসময় সড়কের পাশে মাটি না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সাইফুল ইসলাম বলেন, আহতদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930