সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট

আকাশবার্তা ডেস্ক :

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আইনজীবী তানভীর আহমেদ এ সংক্রান্ত রিট শুনানি করতে গেলে রোববার (১৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো।

এর আগে পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।

দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930