সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রাজাপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কায় নুতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। তার প্রতিপক্ষ সাজিথ প্রেমাদাসা পরাজয় মেনে নিয়েছেন। রোববার (১৭ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন বলছে এবারের নির্বাচনে মোট ৮০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন যার মধ্যে ৫০.০৭ শতাংশ সমর্থন পেয়েছেন রাজাপক্ষে এবং তার প্রতিপক্ষ পেয়েছেন ৪৩.০৮ শতাংশ। তবে রাজাপক্ষের দলের হিসেবে অনুযায়ী তারা ৫৩-৫৪ শতাংশ সমর্থন পাবেন বলে আশা করতেন।

বিজয়ী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশটির সকল নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রীলঙ্কার সকল নাগরিক আমার জয়ের অংশিদার।

এ দিকে রাজাপক্ষের জয়লাভে টুইটারে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৬ নভেম্বর) দেশটির ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এবারের নির্বাচনে মোট অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ৩৫ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930