মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

হিরো আলমের বিরুদ্ধে ‘দুই বউ’ পেটানোর অভিযোগ!

বিনোদন ডেস্ক :

নুসরাত জাহান জিমু। ভাইরাল হিরো আলমের হাত ধরে মিডিয়ায় আসেন তিনি। এরপর দেশ-বিদেশের অনেক তারকাদের মত তাকেও ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেন এই ভাইরাল নায়ক।

এর আগেও হিরো আলম অন্য এক নারীকে বিয়ে করেছিলেন। জানা গেছে, বর্তমানে তার সঙ্গে থাকছেন না তিনি। তাকে অকথ্য গালিগালাজ ও মারধর করতো বলে অভিযোগ আনায় মূলত সেই ঘর ভেঙেছে হিরো আলমের। এমনকি এই কারণে জেলও খেটেছেন তিনি।

এদিকে কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে হিরো আলমের ২য় স্ত্রী (নুসরাত জাহান জিমু) কেঁদে কেঁদে বলেন, একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে হিরো আলমের। প্রতিবাদ করায় প্রথম স্ত্রীর মতো তাকেও মারধর করেছে হিরো আলম।

এই কারণে গত রোববার (১০ নভেম্বর) হিরো আলমের বিরুদ্ধে ভাটরা থানায় একটি জিডি দায়ের করেন নুসরাত। যার জিডি নং ৮১৬, তারিখ ১০/১১/১৯ইং।

আরও জানা গেছে, বিয়ের খবর গোপন রেখে ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন হিরো আলম। প্রায় এক বছরের সংসার এটি। বিয়ের খবর প্রকাশ পেলে জনপ্রিয়তা নষ্ট হবে, এই কথা বলে নুসরাতকে মুখ না খুলতে বলেন তিনি। তবে দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতো হিরো আলমের প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমিসহ পরিবারের সবাই। প্রথম স্ত্রীর মৌখিক সম্মতিতেই দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় বলেও জানান নুসরাত।

প্রথম স্ত্রী সুমি এবং হিরো আলমের সঙ্গে নুসরাতের মুঠোফোনে কথা বলার বেশ কয়েকটি ফোন রেকর্ডও গনমাধ্যমকর্মীদের কাছে দিয়েছেন তিনি। হিরো আলমকে একাধিক বিয়ে এবং নারীদের জীবন নিয়ে খেলার নেপথ্যে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী আতিকুর রহমান, হিরো আলমের দুলাভাই (দ্বিতীয় বিয়ের স্বাক্ষী) আব্দুল মালেক, পরাণ মিয়াসহ বেশকয়েকজন রয়েছে। এদেরও বিচার চাইলেন নুসরাত জাহান।

এছাড়া মুকুল নেত্রবাদী নামের এক পরিচালক ফোন করে হিরো আলমকে ডিভোর্স দেয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও জানান নুসরাত।

ডিশ ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলমের সঙ্গে প্রায় একবছরপূর্বে কুড়িগ্রামের নুসরাত জাহানের বিবাহ সম্পন্ন হয়। এরপর থেকেই ঢাকায় গোপনে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন তিনি। গত ৬ মার্চ যৌতুকের দাবিতে প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়েছিল হিরো আলম। পরে ৭ মার্চ বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, হিরো আলমের স্ত্রী সুমিকে মারধরের অভিযোগে ৬ মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন তার (হিরো আলম) শ্বশুর সাইফুল ইসলাম। ২০০৮ সালে সুমি বেগমের সঙ্গে হিরো আলমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

দ্বিতীয় স্ত্রী নুসরাত বলেন, আমার সঙ্গে বিয়ে হবার আগে থেকে হিরো আলমের প্রথম স্ত্রী সুমি আমাকে বলতো, আলমের নারী আসক্তি বেশি। একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। প্রথম স্ত্রীর কথায় কান দিতাম না তখন।

সুমি আমাকে এও বলতো, আলম তোমাকে পছন্দ করে, তুমি ওর জীবনে এসে আলমকে সুপথে নিয়ে এসো। আমার সন্তানদের মুখের দিকে তাকাও, আলম সুপথে না আসলে সন্তানদের কি হবে! অনেক নারীর জীবনও নষ্ট করবে। আমি সুমিকে বোন ডাকতাম। হিরো আলম আমাকে বিয়ে করার জন্য কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে, হাসপাতালেও ভর্তি ছিল। এরপর আমি তাকে বিয়েতে রাজি হই।

আর এখন হিরো আলম বলে বেড়াচ্ছে, আমি নাকি ওর স্ত্রীই না! কাবিননামা নাকি মিথ্যা! বসুন্ধরার বাসায় আমার সঙ্গে সংসার করছে, এটাও নাকি মিথ্যা! ওর এতো জনপ্রিয়তা যে, আমাকে বিয়ে করেছে জানলে জনতার কাছে তার সম্মান যাবে! আমি থানায় জিডি করেছি, মামলাও করবো। আর যেন আমার মতো আর কোন নুসরাত কষ্ট না পায়। হিরো আলমের বিচার চাই। ওর নেপথ্যে থেকে যারা একাধিক মেয়েদের সঙ্গে বিয়ে বিয়ে খেলছে, ওদের বিরুদ্ধেও মামলা করবো।

এই বিষয়ে জানতে হিরো আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে কেটে দেন।

এদিকে ভাটারা থানার উপ-পরিদর্শক কেএম জিয়াউল আলম মুঠোফোনে জানান, দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে মারধরের ঘটনায় হিরো আলমের বিরুদ্ধে জিডি দায়ের হয়েছে। তদন্ত করে প্রাথমিকভাবে মারধরের বিষয়টি নিশ্চিত হয়েছি এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০