শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

একটি শ্রেণি লবণ নিয়ে কারসাজি করছে : শিল্পমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ বলেছেন, লবণ নিয়ে একটি চক্রান্ত চলছে। আমি প্রত্যেক জেলার মিলারদের বলেছি যেন কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়। লবণের কোনো ঘাটতি নেই।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিটল মটরস এবং টাটা মটরস এর নতুন এইচ পিকআপের অ্যাপ্লিকেশন ভেহিক্যালস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে লবণের কোনো অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে লবণ মজুদ রয়েছে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। একটি শ্রেণি লবণ নিয়ে কারসাজি করছে।

তিনি দেশের মানুষকে গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং অসৎ ব্যবসায়ীদের কারসাজি থেকে বিরত থাকার নির্দেশ জানান।

এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে।

শিল্প মন্ত্রণালয় জানায়, সারাদেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মৌসুম শুরু হয়েছে। তাই লবণের কোনো সঙ্কট হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০