সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৪৪ বছর বয়সেও অবৈধ সম্পর্কে সুস্মিতা!

বিনোদন ডেস্ক :

সবে ৪৪-এ পা রেখেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তবে এই বয়সে এসেও নিজের চেয়ে ১৫ বছরের ছোট একজনের সঙ্গে নিয়মিত লিভ টুগেদার করছেন তিনি। সুস্মিতার যার সঙ্গে এই অবৈধ সম্পর্ক চলছে তার নাম রোহমান শল।

এদিকে সম্প্রতি পালিত হয়েছে বলিউড ডিভা সুস্মিতা সেনের ৪৪ তম জন্মদিনে। এই জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। সুস্মিতার এই গুরুত্বপূর্ণ দিনটি আরও বিশেষ করে তুলেছেন তার সেই বয়ফ্রেন্ড।

রোহমান শল ও সুস্মিতা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে লিভ টুগেদার করছেন। রোহমান সুস্মিতার জন্মদিনে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেন। সেই সঙ্গে সুস্মিতার একটি সুন্দর ছবিও তিনি সবার জন্য শেয়ার করেছেন।

এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় রোহমান লিখেছেন, সূর্যের মতোই তোমার ভালোবাসা আমার জীবনে নতুন আলো এনে দিয়েছে। আমি অনেক কিছু লিখবো ভেবেছিলাম, কিন্তু লিখতে বসে আমি কথা হারিয়ে ফেলছি। তোমার সম্বন্ধে নতুন করে কি লিখবো আমি জানি না। জীবনের প্রতি পদক্ষেপে তুমি আমায় নতুন করে শিখিয়ে চলেছো। এভাবেই আমার পাশে থেকো। মনে রাখবে ৪৪ একটা সংখ্যা মাত্র। জীবনে এখনও অনেক পথ চলা বাকি।

এদিকে প্রেমিকের এমন আবেগঘন পোস্টের উত্তরে ভালোবাসা জানিয়েছেন সুষ্মিতা।

সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে সুষ্মিতা বলেন, বিয়েটা আমাদের জন্য বড় বিষয় নয়। আমরা সম্পর্কে আছি সেটাই বড় বিষয়। আমরা একে অপরের সঙ্গ উপভোগ করছি। আমরা লিভ টুগেদার করছি, এটাও ঠিক। আর এটা স্বীকার করতেও আমার কোনো দ্বিধাবোধ নেই। আমি আগেও এই ধরনের আলোচনা-সমালোচনাকে পাত্তা দেইনি, এখনও দেই না।

সুস্মিতাকে নিয়ে রোহমানের দেওয়া পোস্টের লিংকটি দেখতে এখানেই ক্লিক করুন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930