সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদি রাজকন্যা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি রাজকন্যা বাসমাহ বিনতে সৌদের খুঁজ পাওয়া যাচ্ছে না। চলতি বছর মার্চে চিকিৎসার জন্য দেশ ছাড়ার কথা ছিল তার। তবে গত প্রায় ৮ মাস ধরে তার কোনও খোঁজ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক বাসমাহ’র এক ঘনিষ্ঠজন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেছেন, বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সময় মার্চেই তাকে আটক করা হয়। এখন তিনি বিনাবিচারে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এ ব্যাপারে জানতে চাইলে সৌদি কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বাসমাহ দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সাংবিধানিক সংস্কার এবং মানবাধিকার নিয়ে কথা বলে আসছেন। তার মতো রাজতন্ত্রের সমালোচকরা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্রোধের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। রাজপরিবারের অনেকেই সমালোচনার কারণে যুবরাজের নির্দেশে হত্যা, গুম, কারাবন্দি ও হুমকির শিকার হয়েছেন বলে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে৷

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক রাজকন্যার ঘনিষ্ঠ একজন ডয়চে ভেলেকে জানিয়েছেন, বাসমাহ চাইলেও তার বক্তব্য প্রকাশ করতে পারছেন না, কেননা তার সব ধরনের যোগাযোগের ওপর নজরদারি চলছে। তার দাবি, চিকিৎসার জন্য রাজকন্যার সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল৷ কন্যাকে নিয়ে বিদেশ পালিয়ে যেতে পারেন এমন সন্দেহে চলতি বছরের মার্চে তাকে বন্দি করা হয়৷

ডয়চে ভেলের হাতে আসা নথি অনুযায়ী, সুইস ডাক্তারের অনুরোধের প্রেক্ষিতে ১৮ ডিসেম্বর বাসমাহ কন্যাসহ জেদ্দা ত্যাগের ছাড়পত্র পান৷ তবে তার মার্কিন আইনজীবী লিওনার্ড বেনেট ওই সংবাদমাধ্যমকে জানান, ভ্রমণের দিনই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয়৷

তিনি বলেন, ‘দুই মাস পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ জানে না তিনি কোথায় আছেন। আমরা আসলে খারাপ কিছুর আশঙ্কা করছি।’

আইনজীবী বেনেট আরও জানান, ‘কয়েক দফা ফোন করার পর তার সাথে যোগাযোগ করা সম্ভব হলেও তিনি তেমন কিছু বলেননি৷ বাসমাহর কথা শুনে মনে হয়েছে তিনি বন্দি অবস্থায় রয়েছেন৷ তার গন্তব্য সুইজারল্যান্ডের জেনেভা হলেও, যাওয়ার কথা ছিল তুরস্ক হয়ে৷ আঙ্কারার সাথে শত্রুতামূলক সম্পর্ক থাকায় রিয়াদ বিষয়টিকে সন্দেহের চোখে দেখেছে৷’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930