সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জাবির হল খুলে দেয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের

ক্যাম্পাস প্রতিবেদক, জাবি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) অচলাবস্থা থেকে উত্তরণের জন্য ক্লাস, হল খুলে দেয়ার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নিকট লিখিত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালের পুরাতন প্রশাসনিক ভবনে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে উপাচার্যের কাছে এ আবেদনপত্র জমা দেন তারা। আবেদনপত্রে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়াসহ ৭ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। 

লিখিত দেয়ার সময় বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। তারা জানান, আমরা উপাচার্যের পক্ষে ও না বিপক্ষেও না, সাধারণ শিক্ষার্থী হিসেবেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি।
শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হচ্ছে- হল খুলে দেয়া,  ক্লাস ও লাইব্রেরি খুলে দেয়া, অচলাবস্থার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন ছুটি কমানো, স্নাতক ও স্নাতকোত্তরদের আটকে থাকা ফলাফল প্রকাশ করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা তুলে নেয়া, আন্দোলনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ এবং তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত উভয়পক্ষের কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনকারীরা উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করলে সেখানে শাখা ছাত্রলীগ আন্দোলনকারীদের মধ্যে শিবিরের সংশ্লিষ্টতা থাকার কারণে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যওয়ার নির্দেশ দিলে আন্দোলনকারীরা না সরে যাওয়ায় একপর্যায়ে  হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট মিটিংয়ে হল ভ্যাকান্টের সিদ্ধান্ত নেয় প্রশাসন।  ইতোমধ্যে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারের আন্দোলনকারীরা ২১ নভেম্বর পর্যন্ত হল খোলার জন্য আল্টিমেটাম দিয়ে রেখেছে। তবে প্রশাসন থেকে এখন পর্যন্ত হল খোলার জন্য কোন  পদক্ষেপ নেয়া হয়নি।

এনএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930