সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এই তরুণ মাত্র ২১ বছরে ভারতের বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং। তিনিই সর্বপ্রথম দেশটির সবচেয়ে তরুণ বিচারপতি হতে যাচ্ছেন। এর ফলে মাত্র ২১ বছর বয়সেই বিচারপতি হতে চলেছেন তিনি। এতে তরুণদের ইতিহাসেও নিজের নাম লেখাচ্ছেন প্রতাপ সিং।

রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরের এপ্রিলে পাঁচ বছরের এলএলবি কোর্স সমাপ্ত করেন প্রতাপ সিং। এরপর রাজস্থানের বিচার বিভাগে পরীক্ষা দেন তিনি। এতে প্রথম চান্সেই উত্তীর্ন হন তিনি।

মায়াংক জানান, বরাবরই তার বিচারক হওয়ার ইচ্ছা। তাই এলএলবি শেষ হতেই বিচার বিভাগের পরীক্ষায় বসেন এই তরুণ। এই কারণে পরীক্ষার জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন।

প্রসঙ্গত চলতি বছরই রাজস্থান হাইকোর্ট বিচার বিভাগের পরীক্ষা দেয়ার ন্যূনতম বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করা হয়েছে। নিয়োগের দুই বছর প্রোবেশনে থাকবেন প্রতাপ সিং। এরপর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930