সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লিটন-নাঈমের অবস্থা জানলেন প্রধানমন্ত্রী, রিপোর্টে যা এসেছে

স্পোর্টস ডেস্ক :

কলকাতার ঐতিহ্যবাহী দিবারাত্রি টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় মাথায় গুরুতর আঘাত পান বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যা লিটন দাস ও ক্রিকেটার নাঈম হাসান। ভারতীয় পেসার ইশান্ত শর্মার বল হেলমেটে আঘাত করলে মাঠ ছাড়েন লিটন। আর মোহাম্মদ শামির বলে আঘাত পেয়ে মাঠ থেকে উঠে যান স্পিন অলরাউন্ডার নাঈম। পরে দুজনকেই হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হয়েছে।

এদিকে শুক্রবার গোলাপি বলের এই টেস্ট ম্যাচে চোট পাওয়া বাংলাদেশের দুই ব্যাটসম্যানের শারীরিক খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামে খেলা দেখা প্রধানমন্ত্রী দুজনকেই প্রেসিডিয়াম বক্সে ডেকে পাঠান। দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে জানেন তিনি।

দিনের খেলা শেষ হওয়ার পর পরই এ দুই টাইগারের খোঁজ নেন ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী।

তবে স্বস্তি মিলেছে যখন স্ক্যান রিপোর্ট হাতে এসেছে। ওই রিপোর্টে জানা গেছে, লিটন-নাঈমের মাথায় আঘাতে কোনো সমস্যা নেই। তবে এই টেস্টে আর খেলা হবে না তাদের। ঐতিহাসিক এই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন দুজনই।

এরপর বদলি নিয়মে লিটনের পরিবর্তে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ। আর নাঈমের জায়গায় খেলছেন তাইজুল ইসলাম। ম্যাচের বাকি অংশও খেলতে হবে তাদেরই।

গতকালকের খেলায় দুজনেরই পারফর্মেন্স ছিল অসাধারণ। লিটন ২৭ বলে ২৪ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন। নাঈমও ভালো খেলছিলেন। তার ব্যাট থেকে আসে ১৯ রান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930