সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগতিতে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতিতে পল্লীবিদ্যুতের জোনাল অফিস স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন সমিতির গ্রাহকরা। রামগতি উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গ্রাহকরা বলেন, হঠাৎ করে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা না করে রামগতি জোনাল অফিস উপজেলা পরিষদের সামনে থেকে ৩ কিলোমিটার দূরে স্থানান্তরে সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।

বর্তমান জায়গায় ১২ বছর ধরে বিদ্যুৎ বিল দিয়ে আসছেন তারা। কিন্তু হঠাৎ করে ৩ কিলোমিটার দূরে চর সেকান্তরে জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পল্লী বিদ্যুৎ সমিতি। শহর থেকে ৩ কিলোমিটার দূরে স্থানান্তরে গ্রাহকদের হয়রানি ও পরিবহন খরচ বাড়বে।

এ সময় তারা স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নানের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930