সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ভারত থেকে অনুপ্রবেশ, সরকারের নির্লিপ্ততা বিস্মিত করছে’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের ঝিনাহদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে গত এক মাস যাবত ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, গত এক মাসে বাংলাদেশের ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতের দিক থেকে হঠাৎ ব্যাপক অনুপ্রবেশের যে ধারাবাহিক ঘটনা ঘটছে, তাতে স্পষ্টত: বুঝা যাচ্ছে যে ভারতের বিজেপি সরকার এনআরসির নামে বাংলাদেশবিরোধী হুংকার ও বাংলাভাষাভাষি মুসলিম উচ্ছেদ এখন বাস্তবায়ন করতে শুরু করেছে।

‘এই অনুপ্রবেশের ঘটনায় শুধু ঝিনাইদহ সীমান্তেই মাত্র তিন সপ্তাহে ৩৫১ জনকে আটক করেছে বিজিবি।’

তিনি বলেন, পর্যবেক্ষকদের মতে যে পরিমাণ অনুপ্রবেশকারী আটক হয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এর চেয়ে বহুগুণ বেশি ভারতীয় অনুপ্রবেশকারী দেশের অভ্যন্তরে ডুকে পড়েছেন। এটা তো শুধু ঝিনাইদহ সীমান্তের খবর। অনুপ্রবেশের ঘটনা সমান্তের অন্যান্য এলাকায়ও ঘটতে পারে।

‘ভারতীয় পুলিশ ও বিএসএফ বলপ্রয়োগ করে যেমন ভারত থেকে বাংলাভাষাভাষি মুসলমানদের সীমান্ত পথে এই দেশে ঠেলে দিচ্ছে, তেমনি ব্যাপক মুসলিম নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতেও কেউ কেউ বাংলাদেশে ঢুকে পড়ে থাকতে পারে।’

নূর হোসাইন কাসেমী বলেন, অনুপ্রবেশের এসব ঘটনা ষড়যন্ত্রমূলক ও চরম অমানবিকই শুধু নয়, বরং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর গভীর হুমকি তৈরি করছে। ভারতে এনআরসি’র কারণে আতঙ্কিত লোকজন সীমান্ত পথে বাংলাদেশে ঢুকছে- এটা কোনভাবেই দেশের জন্য ভালো খবর নয়।

তিনি বলেন, আমরা শুরু থেকেই বার বার বলে এসেছি, বাংলাদেশ সরকার যেন সরকারিভাবে ভারতের এনআরসি ইস্যুতে বাংলাদেশবিরোধী বক্তব্যের কড়া প্রতিবাদ করে। অথচ এতদিন যাবত প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে এনআরসি ভারতের আভ্যন্তরীণ বিষয়- এতে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই বলে আশ্বাস দিয়ে আসছিলেন।

কিন্তু এখন যে হারে ভারত থেকে অনুপ্রবেশের ঘটনা শুরু হয়েছে, তাতে তো অনুদ্বিগ্ন থাকার আর কোনই সুযোগ থাকলো না। এই অনুপ্রবেশের খবরে আজ দেশের প্রতিটি মানুষ উদ্বিগ্ন।

আল্লামা কাসেমী বলেন, এনআরসি ইস্যুতে বাংলাদেশবিরোধী নানান প্রচারণার ঘটনাসসহ এখন লাগাতার ভারত থেকে অনুপ্রবেশের ঘটনায় বাংলাদেশের সরকারের নির্লিপ্ততা আমাদের বিস্মিত করেছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা ভঙ্গ করে ভারতীয় নাগরিকদের ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশকে অবশ্যই অবিলম্বে কঠোর প্রতিবাদ’সহ আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরালো পদক্ষেপ নিতে হবে।

সমগ্র সীমান্ত এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের মতো আরেকটি গভীর সংকটের মুখে আমরা কোনভাবেই পড়তে চাই না বলে মন্তব্য করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930