সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এক সন্তানের জননী অপুর পছন্দ ‘অবিবাহিত’ পুরুষ!

বিনোদন ডেস্ক :

ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকে। এরপর তারা দুজনে দীর্ঘ আট বছর গোপনে সংসার করে অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়।

তখনো ঠিক ছিল। বিপত্তি বাধে যখন অপু জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন। এসেই শাকিবের সঙ্গে তার বিয়ের কথা ফাঁস করেন অপু। এরপর শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

তবে বর্তমানে অপু একজন সিঙ্গেল মাদার। তাই তাকে নিয়ে ভক্তদের আগ্রহ যেন একটু বেশি। ভক্তদের প্রশ্ন, কবে বিয়ে করবেন অপু?

সম্প্রতি একটি অনুষ্ঠানে অপু তার বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে বলেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে। তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। এই জায়গা থেকে সামনে এগুতে হবে।

তবে তার এমন উত্তরে সন্তুষ্ট হতে পারেননি উপস্থাপক আবদুর রহমান। বরং সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, এটা নিয়ে আমার পরিবার ভাবছেন। কারো বেবি আছে, কারো পরিবার আছে এমন ছেলে আমার পছন্দ নয়। মোট কথা হলো—বিবাহিত মানুষকে বিয়ে তো দূরের কথা পছন্দও করবো না। এটা আমার ব্যক্তিগত পছন্দ। বাকিটা পরিবার ভাবছেন।

অনুষ্ঠানে অপু বিশ্বাস আরও বলেন, বিয়ের বিষয়ে পরিবারে এক ধরণের আলোচনা হচ্ছে। কিন্তু পরিবারের কেউ আমার সামনে এসব কথা বলতে পারে না। আমাকে বললে এগুলো বাদ দিতে বলি। কিন্তু এগুলো তারা অগোচরে বলাবলি করে।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র শুটিং। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930