বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সমুদ্র আইন : জলদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাজা যাবজ্জীবন

আইন আদালত ডেস্ক :

বাংলাদেশের সমুদ্রসীমায় জলদস্যুতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাজা যাবজ্জীবন রেখে ‘বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৫ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল ইসলাম জানান, জলদস্যুতা, সশস্ত্র চুরি, সমুদ্রে সন্ত্রাস এবং চুরি করতে গিয়ে কেউ খুন হলে সাজা মৃত্যুদণ্ড হবে।

‘আর সাধারণ কোনো ব্যক্তি জলদস্যুতা বা সমুদ্রে সন্ত্রাস করলে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং দস্যুতা করে নেওয়া সম্পদ ফরফিট (বাজেয়াপ্ত) করে দেয়া হবে।’

তিনি বলেন, কোনো ব্যক্তি জলদস্যুতা বা সমুদ্রে সন্ত্রাস বা সংঘটনের চেষ্টা বা সহায়তা করলে অনুর্ধ্ব ১৪ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর কেউ সহযোগিতা করলেও ১৪ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

দেশি-বিদেশি সবার জন্য এই আইন কার্যকর হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রীয় জলসীমায় চলাকালীন কোনো বিদেশি জাহাজে কোনো অপরাধ হলে অপরাধী গ্রেপ্তার ও দন্ত পরিচালনায় একই বিধান কার্যকর হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০