রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ভারতের সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি আসবেই, পানি কেউ আটকে রাখতে পারবে না। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে গজলডোবা ব্যারেজ নির্মাণ হয়েছে। আজ অনেকেই চিৎকার করছেন, অথচ তখন তারা কিছু বলেননি। আমরা এ ব্যাপারে আলোচনা বহুদিন ধরে করছি।

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আশাপাশের আরও কয়েকটি নদীকে সংযোগ করে পানি দেবেন। তিনি বলেছেন, এটা নিয়ে স্ট্যাডি করতে হবে। তখন এটা দীর্ঘসূত্রীতায় পড়ে যেতে পারে। তবে নরেন্দ্র মোদি স্পষ্ট বলেছেন, তার সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে।

প্রধানমন্ত্রী বলেন, তার ভারত সফরের মধ্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। ভারত সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জঙ্গিবাদ দমনে ভারত-বাংলাদেশ ঐক্যমতে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে পরিচালিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ভারত পাশে থাকবে।প্রধানমন্ত্রীর চারদিনের রাষ্ট্রীয় সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ আশ্বাস দেন।

তিনি জানান, ভারত সফরকালে হায়দরাবাদ হাউসের বলরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠককালে নরেন্দ্র মোদি ২৫ মার্চ গণহত্যা দিবসকে সমর্থন জানান এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশে পাশে থাকবেন বলে শেখ হাসিনাকে জানান।

উল্লেখ্য, বাংলাদেশ প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে ভারত যান। সফর শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০