বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
সিয়াম ফিলিং স্টেশন।

লক্ষ্মীপুরে সিয়াম ফিলিং স্টেশনে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় সিয়াম ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রিতে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন আবু ইউসুফ নামে এক ভুক্তভোগী।

জানা গেছে, গত ২৩ নভেম্বর শনিবার সকালে উপজেলার পূর্ব হাজিরপাড়া বটগাছতলা এলাকার সিয়াম ফিলিং স্টেশনে ইউসুফ ডিজেল কিনতে যান। এসময় তার গাড়িতে ধারণ ক্ষমতার চেয়েও সাড়ে ৭ লিটার তেল বেশি লোড দেখিয়ে ক্যাশ মেমো করা হয়। অভিযোগকারী ট্রাকের মালিক আবু ইউসুফ সদর উপজেলার মটবী গ্রামের বাসিন্দা মো. আবু তাহেরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অশোক লেল্যান্ড কোম্পানির ১৬১৩ এইচ মডেলের একটি ট্রাক জ্বালানি তেল ডিজেল সংগ্রহের জন্য সিয়াম ফিলিং স্টেশনে যায়। এসময় পাঁচ বার বিরতি নিয়ে ট্রাকটির ফুয়েল ট্যাংক ফুললোড করে ক্যাশমেমোতে ২২৭.৫১ লিটার ডিজেল উল্লেখ করে পাম্প কর্তৃপক্ষ। যদিও ওই ট্রাকের ফুয়েল ট্যাংকে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২২০ লিটার। মিটারে ত্রুটির কথা বলে সঠিক পরিমাপ গ্রাহককে দেখানো হয়নি।

আবু ইউসূফ বলেন, ‘প্রায় ২০-৩০ লিটার ডিজেল স্টকে থাকতেই আমার গাড়িটি পাম্পে নেওয়া হয়। সেই হিসেবে ২০০ লিটার নিলেই ফুললোড হওয়ার কথা। কিন্তু ২২৭.৫১ লিটার ডিজেল নতুন করে লোড দেখাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। যা প্রায় সাড়ে ২৭ লিটার বেশি। যদি গাড়ির ফুয়েল ট্যাংক সম্পূর্ণ খালি ধরা হয় তবুও সাড়ে ৭ লিটার বেশি থাকে। পাম্প কর্তৃপক্ষ যান্ত্রিক কারসাজি করে প্রতারণা করেছে বলেও দাবি করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালে সিয়াম ফিলিং স্টেশনের কার্যক্রম শুরু হয়। এতে পেট্রোল, ডিজেল, অকটেন ও এলপিজি গ্যাসের ৪টি সাপ্লাই মেশিন রয়েছে। চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে পাম্পটিতে বিভিন্ন জ্বালানি তেল সংগ্রহ করা হয়। পাম্প কর্তৃপক্ষ গত কয়েক বছরে বহুবার যান্ত্রিক ত্রুটি দেখিয়ে অসংখ্য গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বলেও অভিযোগ ওঠে।

সিয়াম ফিলিং স্টেশনের প্রোপাইটর মো. সাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘ডিজেল সাপ্লাইয়ের মেশিনে যান্ত্রিক ত্রুটি রয়েছে। যেকারণে স্টাফ ভুল করতে পারে। তাছাড়া আমি সেদিন পাম্পে ছিলাম না।’ তবে এর আগে এমন ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, জ্বালানি তেল বিক্রিতে প্রতারণার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১