সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সমবেদনা জানাতে রবিউল হুসাইনের বাসায় প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

কবি ও স্থপতি রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে একুশে পদকপ্রাপ্ত এই কবি ও স্থপতির বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি কবির রূহের মাগফিরাত কামনা করেন।

এর আগে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, রবিউল হুসাইনের মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক ও বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিকে হারাল।

প্রধানমন্ত্রী বলেন, ‘রবিউল হুসাইন একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোট গল্প লেখক, প্রবন্ধকার ও সাংস্কৃতিক কর্মী ছিলেন।’

‘রবিউল হুসাইন তার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান কবি ও স্থপতি রবিউল হুসাইন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930