সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পুরির সাথে পেঁয়াজ চাওয়ায় মারধর, থানায় জিডি

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে হোটেলে খেতে গিয়ে পুরির সাথে কাঁচা পেঁয়াজ চাওয়ায় কাজী শাওন নামের এক যুবককে মারধর করেছেন হোটেলের মালিক।

সোমবার (২৫ নভেম্বর) গাজীপুরা আজিজ সুপারমার্কেট এলাকায় এক খাবার হোটেলে এ ঘটনা ঘটে। এর জেরে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় কাজী শাওন গাজীপুরা আজিজ সুপারমার্কেটে একটি খাবার হোটেলে পুরি খাওয়ার জন্য যান। এসময় হোটেলের মালিক মতিন তাকে পেঁয়াজ ছাড়া পুরি দেন। তখন পুরির সঙ্গে পেঁয়াজ চাইলে শাওনের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন তাকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারধর করেন। পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পরিবারকে খুন-জখমসহ যেকোনো ধরনের ক্ষতির হুমকি দেয়া হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031