সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিমানবন্দরে প্রবাসীকে ঘাড় ধাক্কা পুলিশের, ভাইরাল ভিডিও!

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) সদস্যরা এক প্রবাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন।

জানা যায়, গত ২৪ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক বিমানযাত্রীর সঙ্গে এপিবিএন সদস্যদের কথা কাটাকাটির একপর্যায়ে তাদেরই এক সদস্য ওই প্রবাসীর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার চেষ্টা করছেন। আরেক এপিবিএন সদস্য তার মালপত্র ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। এসময় আশপাশে থাকা প্রবাসী যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করেন এবং ধারণকৃত ভিডিওচিত্র ফেসবুকে ছেড়ে দেন।

এ বিষয়ে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান বলেন, ভিডিওটি আমরা সংগ্রহ করছি। অভিযুক্ত এপিবিএনের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/100006973897570/videos/2524266164482489/

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930