সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘আল্লাহ আমাকে খালাস করেছেন’

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে হামলা মামলার রায়ে আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এদিকে খালাস পেয়ে আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশে কথা বলেন আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান।

তিনি বলেন, আল্লাহ আমাকে খালাস করেছেন। আমি অনেকবার বিচারককে বলেছি— আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে এত দিন জেলে রাখছে।

হলি আর্টিজানে হামলার আগে ২০১৬ সালের মার্চ মাসের শেষ দিকে নাচোলের কসবা এলাকায় নিজের ইজারা নেওয়া পুকুরপাড়ের ঘরে মিজান বিস্ফোরকসহ এক জঙ্গিকে রেখেছিলেন বলে এ মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়। হামলায় ব্যবহৃত বিস্ফোরক সরবরাহে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

তবে নিজেকে নির্দোষ দাবি করে মিজান আদালতে বলেছিলেন, তিনি একজন মাছ ব্যবসায়ী, শুধু নামের মিলের কারণে তাকে আসামি করা হয়েছে।

মিজানুর রহমান ওরফে বড় মিজানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাজারবিঘি চাঁনপুরে। ২০১৬ সালের ২ নভেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

জানা গেছে, হলি আর্টিজান মামলায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে বড় মিজান নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান ছিলেন। নামের মিল থাকার কারণেই খালাস পাওয়া এই মিজানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো.মজিবুর রহমান সাতজনকে ফাঁসির রায় দেন। রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিরা উচ্চ স্বরে বলতে থাকেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। এরপর গণমাধ্যম কর্মীদের উদ্দেশে আসামিরা বলেন, ‘আমাদের বিজয় খুব শিগগির।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930