বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

আদালত প্রতিবেদক :

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. আক্তার হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুল্লাহ কুতুবী এ রায় দেন। আসামি মো. আক্তার হোসেন কমলনগরের চরলরেন্স এলাকার বেচু ব্যাপারীর ছেলে। এসময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, চরলরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সাথে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার হোসেন যৌতুকের দাবিতে তার স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে নির্যাতন করেন বলে অভিযোগ ছিল। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে স্ত্রী সাজুকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আক্তার হোসেন।

হত্যার ঘটনায় ১৪ ফেব্রুয়ারী নিহতের বাবা বাদি হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আক্তার হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জনের সাক্ষ্যগগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০