সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

চন্দ্রগঞ্জে বই বিতরণ উৎসব

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বছরের প্রথম দিনই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরা মেতে ওঠে উল্লাসে।
সকালে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু হয়। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ দিকে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং সভাপতি এম ছাবির আহম্মদ, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর, সাংবাদিক মো. আলী হোসেন, অভিভাবক শামসুল আলম হক সাহেব, ইউপি সদস্য আব্দুল আলীম সাহাবুদ্দিন প্রমুখ। এ সময় শিশু শিক্ষার্থীদের সাথে অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930