সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইউটিউবে প্রকাশ পেল ‘থার্ড জেন্ডার-২’

বিনোদন ডেস্ক :

ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘থার্ড জেন্ডার-২’। টার্ন প্রোডাকশনের প্রযোজনায় বুধবার (২৭ নভেম্বর) লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। মাত্র একদিনের ব্যবধানেই নাটকটি দেখেছেন প্রায় দুই লাখ দর্শক।

তৃতীয় লিঙ্গের মানুষদের গল্প নিয়ে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করেন নাটক ‘থার্ড জেন্ডার’। গত কোরবানি ঈদে প্রচার হওয়া নাটকটি দারুণ প্রশংসিত হয় দর্শকমহলে। অনুরোধ আসে এর দ্বিতীয় পর্ব নির্মাণের। দর্শকদের অনুরোধে বান্নাহ এবার নির্মাণ করেছেন এর দ্বিতীয় কিস্তি ‘থার্ড জেন্ডার ২’।

‘থার্ড জেন্ডার ২’ নাটকের গল্প লিখেছেন-মোসাব্বের হোসেন মুয়ীদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক, ফারহান, সায়েদ জামান শাওন, সামিয়া অথৈ, সিয়াম নাসির, নাদিমসহ অনেকে।

এ বিষয়ে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘প্রথম পার্ট মানুষের প্রশংসা পেয়েছে বা বহু মানুষ নাটকটি দেখেছেন, এমন ভাবনা থেকে দ্বিতীয় পার্ট নির্মাণ করিনি। সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের গল্প বলা এবং মেসেজ দেয়ার দায়িত্ব থেকে এবারের কাজটি করা। এই নাটকের চিত্রনাট্য লেখার সময়ই মনে হয়েছে, এটি আগের নাটককে ছাড়িয়ে যাবে। কাজটিও সেভাবে করা হয়েছে। আশা করি, এটি প্রথম পর্বকেও ছাড়িয়ে যাবে।’

তিনি বলেন, প্রথম কিস্তিতে যারা ছিলেন-বেশীরভাগ শিল্পীরা এখানেও আছে। তবে তাদের চরিত্রগুলো এখানে অন্যভাবে উপস্থাপন করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930