বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিচারপতি বললেন, ‘আমাদেরও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে’

আইন আদালত ডেস্ক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিন আদেশ পিছিয়ে আগামী ৫ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদেশের দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ তা পিছিয়ে দেন।

জামিন আবেদনের শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, ‘মাই লর্ড, আদালতে এসে পুলিশের তল্লাশি, নিরাপত্তা দেখে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে।’

জবাবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাসতে হাসতে বলেন, ‘আমাদেরও তো কাঁপাকাপি শুরু হয়ে গেছে। আপনারা সুপ্রিম কোর্টের সামনে এসে রাস্তা বন্ধ করে দিয়েছেন, ভাঙচুর করছেন।’

বৃহস্পতিবার সকাল থেকে খালেদা জিয়ার জামিন আদেশ নিয়ে শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে বাড়তি নিরাপত্তা দেখা যায়।

এ সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে করে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাংবাদিকদের আদালত চত্বরে প্রবেশ করানো হয়।

আইনজীবী জয়নুল আবেদীনের কথায় প্রধান বিচারপতি আরও জানতে চান আপনাকে কি পুলিশ কিছু বলেছে?

জবাবে আইনজীবী বলেন, ‘না। আমি বারের সাবেক সভাপতি, আমাকে তো খাতির করে পাঠিয়ে দিল! কিন্তু বাকি আইনজীবীদের কী হবে?’

প্রধান বিচারপতি আশ্বস্ত করে বলেন, ‘কিছু না করলে কিছু হবে না।’ এরপর জামিনের ওপর শুনানি শুরু করেন বিচারকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০