সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সিলেটে মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদককে বিরল সংবর্ধনা

আকাশবার্তা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিসিগান স্টেট যুবলীগের দুই দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে সিলেটে দলীয় নেতাকর্মীরা বিরল সংবর্ধনা দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন ফ্লোরিডা স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদ। মঙ্গলবার (১১ এপ্রিল) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্তিত ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য সিলেট মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সাবেক সফল ও জননন্দিত মেয়র জননেতা বদর উদ্দিন আহমদ কামরান, জননেতা মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এম পি, সাবেক সাংসদ সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা শফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট মহানগর যুবলীগের অন্যতম সদস্য শান্ত দেব, সিলেট মহানগর যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ সিলেট জেলা আওয়ামী পরিবারের সকল জাতীয় নেতৃবৃন্দ।
রমিজ উদ্দিন আহম্মেদ বলেন, সহযোদ্ধা মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক বন্ধু জাবেদকে সিলেটের মাটিতে দলীয় নেতাকর্মীরা যে আন্তরিকতা ও ভালবাসার সন্মান দেখিয়েছেন। তা যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিটি নেতাকর্মীর জন্য গৌরব ও আনন্দের।
তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও আওয়ামীলীগের তিনবারের সফল সাংগঠনিক সম্পাদক জননেতা মিজবাহ উদ্দিন সিরাজ ভাই রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে সংবর্ধনায় উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করায় উনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই । ধন্যবাদ জানাই, পরিশ্রমী এই যুবনেতার জন্য যারা সংবর্ধনার আয়োজন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930