মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে অপহৃত ৫ জেলে উদ্ধার, অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর অপহৃত ৫ জেলেকে উদ্ধার ও মুক্তিপণ আদায়কালে ৩ জলদস্যুকে আটক করেছে পুলিশ। আটককৃতদের জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- ভোলার দৌলতখাঁ উপজেলার মিজির হাট গ্রামের জামাল হোসেন, ভবানিপুর গ্রামের নীরব মাঝি, তজুমুদ্দিন উপজেলার সোনাপুর গ্রামের মিজান মাঝি, দেওয়ানপুর গ্রামের অহিদ উল্যা ও ভোলাইকান্দি গ্রামের মিরাজ মাঝি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচিন্ত কুমার দেবনাথ লক্ষ্মীপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

জলদস্যুরা হলো- ভোলার চরজঙ্গলা এলাকার হানিফ মিয়ার ছেলে কামাল, রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাকির হোসেন ও ছায়েদ মিয়ার ছেলে শিপন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদীর দ্বীপ চরমেঘাতে ৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে ওই দস্যুরা। খবর পেয়ে টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে জেলেদের উদ্ধার ও জলদস্যুদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দা, দুইটি লাইট, একটি দড়ি, চারটি কিরিচ, একটি লাঠি ও একটি হ্যাজাক লাইট উদ্ধার করা হয়।

মজুচৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচিন্ত কুমার দেবনাথ জানান, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে ৩ জলদস্যুকে দেশিয় অস্ত্রসহ আটক ও ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০