সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের দুই সহোদরসহ একই পরিবারের তিনজন ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত

আকাশবার্তা ডেস্ক :

ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের দুই সহোদর ভাই ও মামাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, সাহাব উদ্দিন খলিফার দুই ছেলে মাসুদ ও জুয়েল এবং তাদের মামা জসিম উদ্দিন। পরিবারে উপার্জনক্ষম দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ বাবা শাহাবউদ্দিন ও মা’ শাহেদা বেগম। একই অবস্থায় জসিমের পরিবারেও। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম। পরিবারের হাল কে ধরবে এ কথা বলে বারবার মুর্ছা যায় নিহতের মা-বাবা ও স্বজনরা।

পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গত ৪ বছর আগে জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের হতদরিদ্র সাহাব উদ্দিন খলিফা ধার-কর্জ করে বড় ছেলে মাসুদ আলমকে চাকুরী করার জন্য ওমানে পাঠান। এর মাঝে একবার দেশে এসে মাসুদ আলম কয়েক মাস পরিবারের সাথে কাটিয়ে পুনরায় কর্মজীবন বিদেশে চলে যান। গত বছরের আগষ্ট মাসে ছোট ভাই জুয়েলকেও নিজের কাছে নিয়ে যায় মাসুদ। এর দুইমাস পর মামা জসিম উদ্দিনকেও ওমানে নিয়ে তিনজন একসঙ্গে প্রাইভেট কার চালাতেন। থাকতেন একই বাসায়। তাদের ইচ্ছা ও স্বপ্ন ছিল তারা চাকুরী করে পরিবারের স্বচ্ছলতা ফিরে আনবে। সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে দিন কাটাবে। মা-বাবা ভাই বোনসহ সবার মুখে হাসি ফোটাবে। কিন্তু তা আর হলনা। ঘাতক ট্রলি কেড়ে নিল তাদের তিনজনের তাজা প্রাণ। ওমানের মিজুয়া থেকে প্রাইভেটকার যোগে মাসকেটের সালালাহ যাওয়ার পথে ওই সড়কে তাদের প্রাইভেট কার ও ট্রলির মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই তারা তিনজন নিহত হন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের পরিবার।

নিহতদের মধ্যে জসিম দুইবছর আগে বিয়ে করেন। তার বাড়ি একই উপজেলার চরমার্টিন গ্রামের আলী হায়দরের ছেলে। তার ঘরে রয়েছে একটি সন্তান। অপর দুইজন এখনো বিয়ে করেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930