সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মুক্তিযোদ্ধাদের কটুক্তি : আ.লীগ নেতার ভাতিজাকে জুতার বাড়ি

আকাশবার্তা ডেস্ক :

টাঙ্গাইলের ধনবাড়ীতে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করার অপরাধে গ্রাম্য সালিশে ১০টি জুতার বাড়ি বিচারের রায় দিয়ে অপরাধের শাস্তি দিয়েছেন মাতাব্বররা।

যদুনাথপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন জানায়, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন কে কেন্দ্র করে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজয়ী নব্য ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেনের ভাতিজা পল্লী বিদুতের দালাল মাসলু আমার সামনে মুক্তিযোদ্ধাদের কে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ ঘটনায় আমি আমার ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু তাকে বিষয়টি অবগত করি। করার পর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কুটক্তিকারী মাসলুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে চাইলে স্থানীয় এলাকাবাসী বসে গত ২৫ তারিখে যদুনাথপুর ইউনিযনের বারইপাড়া সকাল বাজারে একটি সালিশ বৈঠকে বসে ১০ টি জুতার বাড়ি বিচারের রায় দেন।

সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরেদ আলম, উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ. হালিম, হাফিজুর রহমান তালুকদার শোভা, বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন টুক্কু, হায়দার আলী, ইউছুফ আলী, আব্দুল বাছেদ খান, ইউপি সদস্য মিজানুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনসহ স্থানীয় যদুনাথপুর ইউনিয়নসহ ধনবাড়ী উপজেলার প্রায় ৫ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

গত ২২ নভেম্বর (শুক্রবার) দিন ওয়ার্ড কমিটিতে যদুনাথপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সভাপতি পদে চেয়ার প্রতীকে কুটক্তিকারী মাসলুর চাচা প্রতিদন্ধী আনারস প্রতীকের সভাপতি প্রার্থী আলমগীরের সাথে নির্বাচন করেন।

চেয়ার প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সভাপতি পদে হেরে যাওয়ায় তাকে উদ্দেশ্য করে বিজয়ী প্রার্থী আলমগীরের ভাতিজা কুটক্তিকারী মাসলু মুক্তিযোদ্ধাদের কে নিয়ে কুটক্তি করেন বলে বীরমুক্তিযোদ্ধা নাছির উদ্দিন জানান।

ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা ইউছুফ আলী উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকার লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের কারণে এ ঘটনায় সালিশ বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা ও এলাকার মাতাব্বররা বিচারের রায়ের ১০ টি জুতার বাড়ি ও উপস্থিত মুক্তিযোদ্ধাদের সকলের পায়ে ধরে মাফ চেয়ে বলে ভবিষৎতে কোন দিন সে মুক্তিযোদ্ধাদের কে নিয়ে কোন প্রকার খারাপ মন্তব্য বা কুটক্তি করবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930