সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আবার ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি সালমা

আকাশবার্তা ডেস্ক :

ফের জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এর আগে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করে সম্মেলনটির উদ্বোধন করা হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় নেতারাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় পার্টির জেলা শাখার সদস্য সচিব ও সাবেক এমপি খান মোহাম্মদ ইসরাফিল (খোকন)।

সবশেষে সভাপতির ভাষণ দেন অ্যাডভোকেট সালমা ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930