সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ঢাকা মহানগর : উত্তরের সভাপতি বজলুর, সম্পাদক কচি

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বজলুর রহমানকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মান্নান কচি।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।

এর আগে বেলা ১১টার দিকে মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় পুরো সোহরাওয়ার্দী উদ্যান নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে উঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো উদ্যান।

সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, দু:সময়ে নেতা কর্মীদের ত্যাগের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ওয়ান ইলেভেনে সময় ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তাকে জেল থেকে বের করতে যে উদ্যোগ নেয়া হয়েছিলো সেজন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে। এই অধিবেশন থেকে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930