সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জনরোষের ভয়ে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের পাশাপাশি ভারতেও দিন দিন বাড়ছে পেঁয়াজের দাম। তাই পেঁয়াজ চরম সমস্যায় মানুষ। চারিদিকে বন্যা আর উৎপাদন কম হওয়ায় দিন দিন পেঁয়াজের দাম বাড়ছে দেশটিতে। বর্তমানে দেশটিতে পেঁয়াজের কেজি ১০০ টাকা।

পেঁয়াজের দাম বৃদ্ধিতে সরকারের তরফ থেকে কমমূল্যে ট্রাকে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ বিক্রির সময় যাতে জনরোষের শিকার না হতে হয় সে জন্য মাথায় হেলমেট পরে কাজ করছেন ওই সংস্থার কর্মীরা।

এর একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। শেয়ারে শেয়ারে ছড়িয়ে পড়েছে এ ছবি।

ভারতের সংবাদ প্রতিদিন জানিয়েছে, পেঁয়াজের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে যথেষ্ট চিন্তায় রয়েছে বিহার সরকার। তাই সরকারি উদ্যোগে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে তারা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের অফিসের সামনে সংস্থার কর্মীদের ভ্রাম্যমাণ গাড়ি থেকে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। তবে পেঁয়াজের জোগান কম থাকায় জনরোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তাই নিজেদের নিরাপত্তার জন্য মাথায় হেলমেট পরে কাজ করছেন।

পেঁয়াজ কেনার ভিড় সামলাতে ব্যস্ত রোহিত কুমার নামে সরকারি কর্মী বলেন, ‘প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও কোনও নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়নি। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা হেলমেট পরে কাজ করছি।’

তিনি বলেন, ‘গতকাল আরা জেলায় পেঁয়াজ বিক্রির সময় আচমকা ক্ষেপে ওঠে স্থানীয় জনতা। তারপর বিক্রেতাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে তারা। এর ফলে অনেকে জখম হয়েছে। কারও কারও মাথাও ফেটেছে। তারপরও কোনও নিরাপত্তা দেওয়া হচ্ছে না আমাদের। বাধ্য হয়ে হেলমেট পরেছি।’

মণীশ নামে আরও এক কর্মী বলেন, ‘আমরা গাড়ি নিয়ে প্রতিটি কলোনিতে গিয়ে পেঁয়াজ বিক্রি করছি। সব জায়গাতেই প্রচুর মানুষ ভিড় করছেন। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930