সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার রাত ১১টায় অনলাইনের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সর্বোচ্চ ৯৩ নাম্বার পেয়ে মেধা তালিকায় প্রথমস্থান অর্জন করেছে সুরাইয়া জেনিফা এশা (রোল-৬৬৯৫), দ্বিতীয়স্থান প্রাপ্ত নাম্বার ৮৯, যথাক্রমে মো. আবির হোসেন সিফাত ও সাজিদ আল মাহি এবং তৃতীয়স্থান হয়েছে প্রাপ্ত নাম্বার ৮৮, যথাক্রমে মুমতাহিনা মুমু ও রহিমা আক্তার।

এছাড়া এ, এ-, বি, গ্রেডে ৩২৭ জন ও অপেক্ষামান তালিকায় ১৫৭ জনসহ সর্বমোট ৪৮৪ জন ভর্তির সুযোগ পাবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ, এ-, বি, গ্রেডে কৃতকার্য ৩২৭ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম শুরু হবে ২০২০ সালের ০১ জানুয়ারী থেকে ০৫ জানুয়ারী পর্যন্ত। অপেক্ষামান তালিকার শিক্ষার্থীরা ০৬ জানুয়ারী থেকে ভর্তি হতে পারবে। ভর্তি হতে লাগবে প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার প্রশংসাপত্র, সমাপনী পরীক্ষার প্রবেশপত্র, এ৪ সাইজের একই কাগজে বাবা-মায়ের এআইডির ফটোকপি ও শিক্ষার্থীর রঙিন ছবি। এছাড়া যারা ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি, তারা ২০০ টাকা ফি’ দিয়ে পনরায় খাতা মূল্যায়ন করতে পারবেন। বিজ্ঞপ্তি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930